নিরাপদ পানি নিশ্চিত করতে বড় বাধা আমলাতান্ত্রিক জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ঘোষণা অনুযায়ী ২০১৩ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশনের সুবিধা নিশ্চিত করতে সবচেয়ে বড় বাধা আমলাতান্ত্রিক জটিলতা। এই জটিলতার কারণে সরকারের সদিচ্ছা থাকলেও কাজে দীর্ঘসূত্রতা বাড়ছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে সর্বদলীয় সংসদীয় গ্রুপের (এপিপিজি) উদ্যোগে ‘সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করতে সাংসদদের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।কর্মশালায় বক্তারা বলেন, মহাজোট ঘোষিত সময়ের মধ্যে সবার জন্য সুপেয় পানি ও স্যানিটেশন নিশ্চিত করা বর্তমান অবস্থায় খুব কষ্টসাধ্য। কারণ, রাজনৈতিক সদিচ্ছা থাকলেও আমলাতন্ত্র এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ জন্য সাংসদদের উদ্যোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।সভাপতির বক্তব্যে শওকত আলী বলেন, সুপেয় পানি ও স্যানিটেশনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ কাজে সাংসদদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সংসদীয় কমিটিগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজের তদারকি বাড়াতে হবে। কর্মশালায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ মেহের আফরোজ, অধ্যাপক আবুল বারাকাত, মোস্তাক আহমেদ, খায়রুল ইসলাম, ইসরাফিল আলম, এপিপিজির সাধারণ সম্পাদক শিশির শীল প্রমুখ বক্তব্য দেন। কর্মশালায় জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদের বক্তব্য পাঠ করে শোনানো হয়।