নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত ওই কর্মসূচিতে ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকেরাও অংশ নেন।মানববন্ধনে উপস্থিত হন ‘নিরাপদ সড়ক চাই’-এর সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আঠারো বছর ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছি। কিন্তু ক্ষমতাসীন কোনো মহলই এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেনি।’ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘যারা আপনজন হারায়, তারাই এর মর্মাথ উপলব্ধি করতে পারে। আমরা চাই, সড়ক দুর্ঘটনায় যেন অকালে একটি প্রাণও না ঝরে। কোনো বাবা-মায়ের বুক যেন খালি না হয়।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘তারেক মাসুদ ও মিশুক মুনীর বেঁচে থাকলে তাঁদের সৃজনশীলতার মধ্য দিয়ে বাংলাদেশকে পৃথিবীর বুকে নতুন করে পরিচয় করিয়ে দিতেন।’আরও বক্তব্য দেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম। এ সময় বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীসহ অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।