নিরাপদে হাঁটার পরিবেশের দাবিতে কফিন র্যালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা শহরে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে একজন পথচারী মারা যায় এবং পঙ্গুত্ব বরণ করেন অনেকেই। ঢাকার সড়ক যেন পথচারীর জন্য মৃত্যুফাঁদ। ঢাকার ৯৫ শতাংশ মানুষের নিরাপদে হাঁটার পরিবেশের দাবি জানিয়েছে ১১টি বেসরকারি সংগঠন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শাহবাগের চারুকলা ইনস্টিটিউটের সামনে জমায়েত ও কফিন র্যালি শেষে টিএসসিতে আলোচনা পর্বে বক্তারা এ দাবি জানান। র্যালি ও সমাবেশে ঢাকায় দুর্ঘটনায় নিহত পথচারীদের প্রতীকী অর্থে তিনটি কফিনের সাহায্যে তুলে ধরা হয়।বক্তারা বলেন, ঢাকা শহরে পর্যাপ্ত ফুটপাত না থাকা ও তা ব্যবহার অনুপযোগী হওয়ায় সড়কের পাশ দিয়ে হাঁটতে গিয়ে পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। সড়ক পারাপারের জন্য পর্যাপ্ত জেব্রা ক্রসিং নেই। ফলে সড়ক পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। বিজ্ঞপ্তি।