নিরাময়-অযোগ্য রোগীর সেবায় নতুন সংগঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাময়-অযোগ্য রোগীর সেবায় ‘মমতাময় সোনারগাঁ’ নামের একটি বেসরকারি সংগঠন কাজ শুরু করেছে। গতকাল রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই সংগঠনের আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বলা হয়, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ ও বাহাউল হক সোনারগাঁ ফাউন্ডেশন যৌথভাবে নিরাময়-অযোগ্য রোগীদের সেবা দেওয়ার এই উদ্যোগ নিয়েছে। আপাতত ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের আটটি উপজেলায় এই সেবা চালু করা হবে। ‘মমতাময় সোনারগাঁ’ থেকে হাসপাতাল ও কমিউনিটি সেবা দেওয়া হবে। তবে দেশের যেকোনো মানুষ এই সেবা নিতে পারবেন।