নিরীক্ষকদের কলমবিরতি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদোন্নতিসহ ১১ দফা দাবিতে সারা দেশের নিরীক্ষকেরা দুই ঘণ্টার কলমবিরতি কর্মসূচি অব্যাহত রেখেছেন। গতকাল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। ১৬ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হওয়া দুই ঘণ্টার কলমবিরতি কর্মসূচি চলবে ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। ২৩ সেপ্টেম্বর রোববার থেকে শুরু হবে চার ঘণ্টার কর্মসূচি।অডিটর পদটি দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদমর্যাদায় উন্নীতকরণ এবং অডিটর পদের বিলুপ্ত সিলেকশন গ্রেড স্কেল-১ জুলাই ১৯৯৭ থেকে পুনর্বহালসহ ১১ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে। দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৬ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘অডিটরস মহাসমাবেশ’ ডাকা হয়েছে। এতে সারা দেশের প্রায় সাত হাজার নিরীক্ষক অংশ নেবেন।অডিটর’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এ কে এম শাহজালাল মিঞা প্রথম আলোকে বলেন, ‘অডিটরদের এই ন্যায্য দাবি আদায়ে অ্যাসোসিয়েশন নিয়মতান্ত্রিক আন্দোলন করছে। আশা করি, সরকার যত দ্রুত সম্ভব এই দাবি মনে নেবে।’