নির্দিষ্ট স্টিকার ছাড়া কোনো গাড়ি সচিবালয়ে ঢুকতে পারবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ে ঢোকার জন্য সব ধরনের গাড়িতে আজ শুক্রবার থেকে নির্দিষ্ট স্টিকার ব্যবহার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা-২ থেকে এ স্টিকার সরবরাহ করা হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি পরিবহন পুল এবং মন্ত্রণালয়ের টিওঅ্যান্ডইভুক্ত গাড়িকে স্টিকার দেওয়া হবে। যেসব গাড়ি সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তর পরিদপ্তরের বা কার্যালয়ের মালিকানাধীন, তবে সচিবালয়ে কর্মরত কর্মকর্তারা ব্যবহার করে থাকেন, সেসব গাড়ির ক্ষেত্রে স্টিকারের আবেদন ফরমে সংশ্লিষ্ট সচিবের সুপারিশ থাকতে হবে। মন্ত্রণালয়ের কর্মরত কর্মকর্তাদের স্ব-চালিত গাড়ির ক্ষেত্রে কর্মকর্তার ড্রাইভিং লাইসেন্স এবং তাঁর নিজের বা পরিবারের গাড়ি হলে (কর্মকর্তাদের প্রত্যয়নের ভিত্তিতে) স্টিকার সরবরাহ করা হবে। সচিবালয়ের বাইরে কর্মরত কর্মকর্তারা, যাঁরা বিভাগীয় প্রধান বা সার্বক্ষণিক সরকারি গাড়ি পেয়ে থাকেন, তাঁদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে স্টিকার দেওয়া হবে এবং অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এবং তার ঊর্ধ্বের কর্মকর্তাদেরও গাড়ি স্টিকার দেওয়া হবে। ঢাকার কূটনৈতিক দূতাবাস, জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের গাড়ি সচিবালয়ে ঢোকার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী গাড়ির স্টিকার সরবরাহ করা হবে।