নির্ধারিত বাড়িভাড়া কার্যকর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন না মেনে তিন থেকে চার গুণ বেশি বাড়িভাড়া আদায় করছেন বাড়ির মালিকেরা। এতে কয়েক হাজার কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এ কারণে অবিলম্বে সিটি করপোরেশন নির্ধারিত বাড়িভাড়া কার্যকর করার দাবি জানিয়েছেন ভাড়াটিয়া পরিষদের নেতারা। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে ভাড়াটিয়া পরিষদের এক প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এ বলা আছে, কী হারে বাড়িভাড়া বাড়ানো যাবে। কিন্তু বাড়ির মালিকেরা তার তোয়াক্কা করছেন না। রসিদ না দিয়ে মালিকেরা আদায় করছেন বাড়িভাড়ার টাকা। এতে অর্থনৈতিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন ভাড়াটেরা। তাই বাড়িভাড়া কার্যকরের দাবিতে ২৮ অক্টোবর স্থানীয় সরকারমন্ত্রী এবং ৪ নভেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়রকে পৃথক স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া একই দাবিতে আগামী ২৯ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে গণসমাবেশ করবেন ভাড়াটেরা। ভাড়াটিয়া পরিষদের সভাপতি মো. বাহারানে সুলতানের সভাপতিত্বে সভায় সংগঠনটির সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা প্রমুখ বক্তব্য দেন।