প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িল উড়ালসড়ক প্রকল্পের কাজ নির্ধারিত সময়সীমা ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রকল্প পরিদর্শনে গেলে রাজউকের চেয়ারম্যান এ আশ্বাস দেন।এ সময় রাজউকের চেয়ারম্যান প্রকল্পের বাস্তব অগ্রগতি প্রতিমন্ত্রীকে অবহিত করেন। এ প্রকল্পের ২৯৪টি পাইলের মধ্যে ২৯০টি, ৬৯টি পাইল ক্যাপের মধ্যে ৬৪টি, ৬৯টি পিয়ারের মধ্যে ৬১টি, ১০১টি গার্ডারের মধ্যে ৬৬টি এবং ২৮টি ডেকস্লাবের (পিসি গার্ডার) মধ্যে ১৪টির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ৩৭টি ডেকস্লাব (বক্স গার্ডার) নির্মাণের প্রস্তুতি চলছে। বিজ্ঞপ্তি।