নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত ঢাকা নগর গড়ে তুলতে সন্ধ্যা সাতটার পর নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে নগরবাসীদের আবারও আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল বুধবার রাজধানীর নগর ভবনে ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডের বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ কাজে নিয়োজিত বেসরকারি ১২২টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের (পিসিএসপি) সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান মেয়র। সাঈদ খোকন বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই আমাদের প্রিয় এ নগরকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরে পরিণত করা সম্ভব হবে।