নির্বাচন অনুষ্ঠিত হলো এনজিও ফেডারেশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনজিও ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ডব্লিউভিএ মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ২২ সদস্যবিশিষ্ট জাতীয় কার্যনির্বাহী বোর্ডের এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুহাম্মদ ইব্রাহীম ও তাঁর প্যানেলের সব প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্সের (সিএমইএস) প্রধান ইব্রাহীম চেয়ার হিসেবে পুনর্নির্বাচিত হন। ডরপের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান ও ব্র্যাকের গ্রুপ চিফ ফাইন্যান্স অফিসার ও উপনির্বাহী পরিচালক এস এন কৈরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ার এবং আশার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফয়জার রহমান কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ বোর্ড সদস্য, বিভাগীয় সদস্য, সংরক্ষিত নারী আসনে এবং সংরক্ষিত প্রতিবন্ধী আসনে বিভিন্ন এনজিওর কর্মকর্তারা নির্বাচিত হন।উল্লেখ্য, দেশের বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র সংস্থাসহ আশা, ব্র্যাক, ব্যুরো বাংলাদেশ, বেলা, আরডিআরএস বাংলাদেশ, গণসাক্ষরতা অভিযান, নিজেরা করি, ঢাকা আহ্ছানিয়া মিশন এই এনজিও ফেডারেশনের সদস্য। ফেডারেশনের নেতাদের মধ্যে অন্যতম হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ, খুশী কবির, রাশেদা কে চৌধূরী, এ বছর ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।