নির্বাচন প্রতিবেদন লেখা বিষয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত নির্বাচন রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, প্রতিবেদকেরা ইতিবাচক রিপোর্টিংয়ের মাধ্যমে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলগুলোকে উদ্বুদ্ধ করতে পারেন। বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার নির্বাচন কমিশনে কর্মরত ৩০ জন রিপোর্টারকে নিয়ে এই কর্মশালা আয়োজন করা হয়। ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের সহযোগিতায় কর্মশালায় প্রশিক্ষণ দেন ভয়েস অব আমেরিকার ঢাকা প্রতিনিধি আমীর খসরু। কর্মশালায় বক্তব্য দেন ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খান। সভাপতিত্ব করেন ইউনিটির সহসভাপতি এ বি এম জিয়াউল কবির। বিজ্ঞপ্তি