নির্বিঘ্ন ঈদ উদ্যাপনে জনসাধারণের প্রতি পুলিশের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উদ্যাপন নির্বিঘ্ন করতে বাংলাদেশ পুলিশ জনসাধারণকে বিভিন্ন পরামর্শদিয়েছে।পুলিশের সহায়তার জন্য ০১৭১৩-৩৯৮৩২৫, ০১৭১৩-৩৯৮৩২৬, ০১৭১৩-৩৯৮৩২৭, ০১৭১৩-৩৯৮৩২৮, ০১৭১৩-৩৯৮৩২৯, র‌্যাবের সহায়তার জন্য ০১৭৪১-১৩৯০৯০, পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুমের সহায়তার জন্য ০২-৯৫৬১৯৬৭, ০২-৯৫৬০৬৬১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি পুলিশ ঘরমুখো মানুষকে কিছু সতর্কতামূলক ব্যবস্থা অনুসরণের আহ্বান জানিয়েছে। রেল, বাস ও লঞ্চ টার্মিনালে এবং যাত্রাপথে পাশের যাত্রী, অপরিচিত কোনো ব্যক্তি, হকার কিংবা ফেরিওয়ালার কাছ থেকে কোনো খাবার গ্রহণ না করার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।বাড়ি ফেরার সময় ট্রেন, লঞ্চ বা স্টিমারের ছাদে ভ্রমণ না করে ভিড় এড়িয়ে চলারও অনুরোধ জানিয়েছে পুলিশ।