নির্বিঘ্নে ঈদ উদ্যাপনে পুলিশের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিঘ্নে ঈদ উদ্যাপনের স্বার্থে যেকোনো বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ। এ ছাড়া মোটা অঙ্কের টাকার লেনদেনে পুলিশের সহায়তা নেওয়া, যাত্রাপথে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কোনো কিছু না খাওয়াসহ বিভিন্ন পরামর্শও দেওয়া হয়।গতকাল রোববার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ না দেওয়া, জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনের ছাদে ভ্রমণ না করা, কাউকে প্রতারক বা অজ্ঞান পার্টি চক্রের সদস্য বলে কিংবা জাল নোট সন্দেহ হলে নিকটস্থ পুলিশকে জানানোর জন্য জনসাধারণের প্রতি পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া কেউ যাতে গুজব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটাতে পারে, সেজন্য সতর্ক থাকারও অনুরোধ করা হয়।বিজ্ঞপ্তিতে পুলিশের সহায়তার জন্য কয়েকটি ফোন নম্বরও লিপিবদ্ধ করা হয়। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য হলো: ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১-০০১১২২, ০১১৯১-০০১১৩৩, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১১৯১০০১১০০। র‌্যাব: ০১৬৭৮০২০০৬৪, ০১৭১৩-৪৪৪৩৩৩, ৭৯১৩২২৭। পুলিশ সদর দপ্তর নিয়ন্ত্রণকক্ষ: ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১। এ ছাড়া সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ করা হয়।