নির্মাণশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভবনের পাইলিংয়ের কাজ চলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীর বাড্ডায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। নিহত ওই শ্রমিকের নাম শাহিনুর (১৮)। তাঁর বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড্ডার সাতারকুল এলাকার একটি নির্মাণাধীন ভবনে তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাঁদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত তিনটায় শাহিনুরকে মৃত ঘোষণা করা হয়। আহত দুই শ্রমিক হলেন সাইফুল ইসলাম ও রাঙ্গা।