নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।নিহতের নাম জসীম শিকদার (২৫)। তিনি রডমিস্ত্রির কাজ করতেন। তাঁর বাড়ি পটুয়াখালী সদরের কামারপুর এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা সোয়া তিনটার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি জসীমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে ওই ব্যক্তি লাশ ফেলে পালিয়ে যান। পরে জসীমের ফুফাতো ভাই গিয়ে লাশ শনাক্ত করেন।