নির্মাণাধীন ভবন থেকে যুবকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর তেজগাঁও থানা পুলিশ গত রোববার রাতে কারওয়ান বাজারের একটি নির্মাণাধীন ভবন থেকে গলায় রশি পেঁচানো এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, গত রোববার রাত দুইটার দিকে কারওয়ান বাজার মাছের আড়তসংলগ্ন শামসুল আল আমিন রিয়েল এস্টেটের নির্মাণাধীন নয়তলা ভবনের চতুর্থ তলা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় রশি পেঁচানো এবং আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রশি ও একটি ছোরা উদ্ধার করেছে।