নির্মাণাধীন ভবনের একটি অংশ নিচে পড়ে পাশের বাড়ির ছাদ বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদপুরের আওরঙ্গজেব সড়কে নির্মাণাধীন একটি বহুতল ভবনের কিছু অংশ নিচে পড়ে পাশের দোতলা বাড়ির ছাদ ভেঙে গেছে। ছাদটি ফুটো হয়ে বড় বড় ইটের টুকরা গিয়ে পড়েছে কক্ষের ভেতরে।গতকাল দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। ওই সময় বাড়িটির (চৌধুরী ভিলা) শয়নকক্ষ খালি ছিল বলে কেউ আহত হয়নি। কক্ষের আসবাব ইটের স্তূপের নিচে চাপা পড়ে গেছে।কানাডা প্রবাসী মহিউল হক খান প্রথম আলোকে জানান, মেয়ের বিয়ে উপলক্ষে দেশে এসে তিনি শ্বশুড়বাড়িতে (চৌধুরী ভিলা) উঠেছেন। যে কক্ষের ছাদে ঘটনাটি ঘটেছে, সেই কক্ষেই থাকছেন তিনি।মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। দুই শ্রমিককে গ্রেপ্তারও করা হয়েছে। নির্মাণপ্রতিষ্ঠান নগর হোমস লিমিটেডের নির্বাহী পরিচালক সালেহ আকরাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অনেক বড় ঘটনা ঘটতে পারত, তবে তা ঘটেনি। এ ঘটনার জন্য একজন ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।