নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দোলাইরপাড়ে এক অন্তঃসত্ত্বা নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওই নারীর নাম বীথি বেগম। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে বীথির স্বামী তাঁকে হত্যা করেছেন।
বীথির মা মুন্নী বেগম বলেন, মাস ছয়েক আগে বীথির সঙ্গে জুয়েলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য জুয়েল বীথির ওপর অত্যাচার চালাতেন। মেয়ের সংসার টেকাতে তিনি শনির আখড়ায় বীথিকে এক খণ্ড জমি লিখে দেন। ইদানীং মাটি ফেলে জমি উঁচু করে দেওয়ার জন্য বীথির ওপর জুয়েল চাপ দিচ্ছিলেন। এ নিয়েই শনিবার রাতে জুয়েল স্ত্রীকে বেদম মারধর করেন। এতেই মারা যান বীথি। প্রথম আলোর ঢাকা মেডিকেল কলেজ প্রতিনিধি বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে বীথিকে আশঙ্কাজনক অবস্থায় জুয়েল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।