নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানার যন্ত্রপাতি ও কাঁচামাল বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি কারখানা থেকে নিষিদ্ধঘোষিত পলিথিন তৈরির ২৫ বস্তা কাঁচামাল, ব্যাগ উৎপাদনের তিনটি যন্ত্র, প্রায় পাঁচ লাখ টাকার মালামাল এবং বিপুল পরিমাণ ব্যাগ বাজেয়াপ্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার লালবাগের ললিতমোহন দাস লেনের কারখানায় আদালত ওই অভিযান পরিচালনা করেন।পরে আদালত ডুরিআঙ্গুর লেনে কালা মিন্টুর মালিকানাধীন পলিথিন ব্যাগ তৈরির কারখানায় অভিযান চালান। ওই কারখানায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ পাওয়া যায়। আদালত কারখানার যাবতীয় যন্ত্রপাতি ও কাঁচামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল বাজেয়াপ্ত করেন। সেগুলো নিলামে বিক্রি করে ওই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি নির্দেশ দেন।অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পলিথিন ব্যাগ উৎপাদন, আমদানি ও বাজারজাত করা হলে ১০ বছরের কারাদণ্ড এবং অনধিক ১০ লাখ টাকা জরিমানার বিধান আছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য দুর্বল দুটি ধারা সংযোজন করায় পলিথিন ব্যাগ বিক্রির সঙ্গে জড়িতরা অল্প জরিমানা দিয়ে আবার উৎপাদন শুরু করছেন।গতকাল অভিযানে অংশ নেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাসসহ পরিবেশ অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা, র‌্যাব-২ ও মহানগর দাঙ্গা পুলিশের একটি দল।