প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ পলিথিন বিক্রি ও মজুদের অভিযোগে গতকাল বৃহস্পতিবার ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের কাছ থেকে মোট এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে।নিষিদ্ধঘোষিত পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, মজুদ, বিক্রি, পরিবহন ও ব্যবহার রোধে গাজীপুরের টঙ্গীবাজার এলাকায় এ অভিযান চলে। অভিযান চলাকালে ছয় টন পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। আদালত মায়ের দোয়া পেপার হাউজের মো. রাব্বিকে জেলহাজতে পাঠিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান আদালত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।