নিষিদ্ধ পলিব্যাগ তৈরির ১১ টন কাঁচামাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার দুপুরে পুরান ঢাকার একটি পলিথিনের কারখানায় অভিযান চালান। এ সময় বিপুল পরিমাণে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির ১১ মেট্রিক টন কাঁচামাল জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পুরান ঢাকার লালবাগের ২৯/৩, রাজ নারায়ণধর রোডে পাঁচতলা ভবনের নিচতলায় আমির প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামের একটি অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালান। তিন ঘণ্টাব্যাপী অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরির রোল ও কাঁচামাল জব্দ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। প্রতিষ্ঠানের মালিক শেখ আমির হোসেন পলাতক থাকায় ভ্রাম্যমাণ আদালত তাঁর বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা করার নির্দেশ দেন। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা বিলকিস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস। মহানগর দাঙ্গা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের ২০ সদস্যের একটি দল এই অভিযানে অংশগ্রহণ করেন উল্লেখ্য, নিষিদ্ধ ঘোষিত পলিথিনবিরোধী এটাই সাম্প্রতিককালের সর্ববৃহৎ অভিযান। জব্দকৃত কাঁচামাল তিনটি ট্রাকে করে পরিবেশ অধিদপ্তরে আনা হয়।আবার পুরোনো যানের বিরুদ্ধে অভিযান