নিষেধাজ্ঞা তুলতে কুয়েতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিয়ে বাংলাদেশ থেকে অধিকসংখ্যক দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিতে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর প্রতি আহ্বান জানিয়েছেন। কুয়েতে প্রথমবারের মতো আয়োজিত এশীয় সহযোগিতা সংলাপে (এসিডি) যোগদানের পর কুয়েতের আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রয়েছে। কুয়েত ক্রমবর্ধমান তথ্য প্রযুক্তি, প্রকৌশল ও ব্যবস্থাপনা খাতে এসব জনশক্তি নিতে পারে।বৈঠকে রাষ্ট্রপতি আগামী বছরের ২৬ মার্চ অনুষ্ঠেয় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমিরকে আমন্ত্রণ জানান। আমন্ত্রণ জানানোর জন্য রাষ্ট্রপতিকে কুয়েতের আমির ধন্যবাদ জানান। আমির তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে এডিসি সমেঞ্চলনে যোগ দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং দুটি দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যপারে সন্তোষ প্রকাশ করেন।আমির ১৯৯০ সালে ইরাকি আগ্রাসনের সময় কুয়েতকে সমর্থন দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ শাহেদ রেজা এ সময় উপস্থিত ছিলেন।এশিয়ার সর্ববৃহৎ ফোরাম এসিডির দুই দিনব্যাপী সমেঞ্চলন গত মঙ্গলবার কুয়েতে শুরু হয়। এশিয়ার পূর্ব থেকে পশ্চিমের ৩২টি দেশ এই সমেঞ্চলনে যোগ দিয়েছে। বাসস।