নিসচার ৫৫ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) ৫৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। ২০১২-১৩ এই দুই বছরের জন্য গঠিত পরিষদে ইলিয়াস কাঞ্চন চেয়ারম্যান ও শামীম আলম দীপেন মহাসচিব নির্বাচিত হয়েছেন।৫৫ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী পরিষদে ২১টি পদে ৩০ জন এবং কার্যকরী সদস্য হিসেবে ২৫ জন নির্বাচিত হন। সংগঠনের সাধারণ সদস্য এবং ৫০টি শাখার প্রতিনিধিদের উপস্থিতিতে ২৪ ডিসেম্বর কার্যকরী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।