নিহত শ্রমিক পরিবারকে স্পেকট্রামের ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেকট্রাম সোয়েটার ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ ২০০৫ সালের দুর্ঘটনায় প্রত্যেক নিহত শ্রমিকের পরিবারকে দ্বিতীয়বারের মতো এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে। গত মঙ্গলবার কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই অর্থ পরিবারের হাতে তুলে দেয়।২০০৫ সালের ১১ এপ্রিল সাভারের পলাশবাড়ীতে স্পেকট্রাম সোয়েটার কারখানায় দুর্ঘটনা ঘটে। এতে ৬২ জন শ্রমিক নিহত হন। গতকাল বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি আবদুস সালাম মুর্শেদী। বিজ্ঞপ্তি।