নিহত সোহেল রানার পরিবারকে হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সেগুনবাগিচায় সন্ত্রাসীদের হাতে নিহত সেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানার (৩০) খুনিদের পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি। পরিবারের অভিযোগ, হত্যাকান্ডে জড়িতরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন যুবক বিজয়নগর পানির ট্যাংকি সংলগ্ন আকরাম টাওয়ারের সামনে নিয়ে সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে।নিহতের ছোট ভাই জুয়েল রানা গতকাল প্রথম আলোকে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্থানীয় সন্ত্রাসীরা সোহেলকে হত্যা করেছে। মামলা করার কারণে হান্নান ক্ষিপ্ত হয়ে ফের পরিবারের অন্য সদস্যদের হুমকি দিচ্ছেন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, ইতিমধ্যে এজাহারভূক্ত হাসেম, নাজমুলসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্য আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চলছে।