নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বড়বাড়ী এলাকায় ৮ জানুয়ারি বাসচাপা পড়ে নিহত পোশাক কারখানার তিন শ্রমিকের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ওই তিন হতভাগ্য শ্রমিক হচ্ছেন আতাউর, ইসমাইল ও জাহাঙ্গীর।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ফেডারেশনের আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়েছে। ফেডারেশনের সভাপতি আমিরুল হক, শ্রমিকনেতা কামরুল আহসান, সুলতানা আক্তার প্রমুখ মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন।৮ জানুয়ারির দুর্ঘটনার জন্য বক্তারা গাড়ির চালক, মালিক ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন। তাঁরা নিহত শ্রমিকদের সন্তানদের পড়ার খরচ ও প্রত্যেকের পরিবার থেকে একজনের চাকরির ব্যবস্থা করারও দাবি জানান। বক্তারা সমাজের সব শ্রেণীর মানুষকে নিহত শ্রমিক পরিবারের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।বক্তারা বলেন, দেশের মোট রপ্তানি আয়ের ৭৯ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জন করার ক্ষেত্রে পোশাকশ্রমিকদের ভূমিকাই প্রধান। বক্তারা আরও বলেন, ওই দুর্ঘটনায় হতাহতদের কোনো মন্ত্রী দেখতে না যাওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।