নিহতের পরিবার, বাদী ও আইনজীবীকে নিরাপত্তা দিতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানের ব্যবসায়ী সাদেকুর রহমান ও রোমানা নার্গিস খুনের ঘটনায় নিহতের মেয়ে সুমাইয়া ইয়াসমিন বীথি ও নিলুফা ইয়াসমিন ইতি এবং মামলার বাদী ও আইনজীবীকে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গুলশান ও বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২৪ আগস্টের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন হলফনামা আকারে জমা দিতে বলা হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আর জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস অ্যান্ড ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এ রিটটি করেন।