নিয়োগ অনিয়মের অভিযোগে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মোল্লা ওবায়েদুল্লাহ বাকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ওই হাসপাতালের কর্মচারীরা। গতকাল বুধবার কর্মচারীরা হাসপাতাল চত্বরে মিছিল করে পরিচালকের পদত্যাগ দাবি করেন।গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে দেখা যায়, কর্মচারীরা জটলা করছেন। তাঁরা অভিযোগ করেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১২৯ জন কর্মচারী নিয়োগে দুর্নীতি করেছেন পরিচালক। অভিযোগ হচ্ছে, তিনি নিজের এলাকার ও নিজের পরিবারের লোককে চাকরি দেওয়ার পাশাপাশি অর্থের বিনিময়ে অনেককে চাকরি দিয়েছেন।মোল্লা ওবায়েদুল্লাহ বাকী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, চাকরি দেওয়ার ব্যাপারে সরকারের নানা স্তরের নেতা-কর্মীর চাপ ছিল। তিনি আরও জানান, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য উপদেষ্টার সুপারিশ করা প্রার্থীর চাকরি হয়নি। তবে নতুন নিয়োগ পাওয়া একজন গাড়িচালককে দেখিয়ে তিনি বলেন, তাঁর মা-বাবা কেউ নেই। ছোটবেলা থেকে তাঁর বাড়িতে কাজ করে আসছেন। পরিচালক জানিয়েছেন, তৃতীয় শ্রেণীর ৩৮টি পদের জন্য এক হাজার ১১৬ জন এবং চতুর্থ শ্রেণীর ৯১টি পদের জন্য চার হাজার ৫৩৯ জন আবেদন করেছিলেন। পরীক্ষায় যে ১২৯ জন ভালো করেছেন তাঁদের ১৭ মের মধ্যে কাজে যোগ দেওয়ার জন্য নিয়োগপত্র পাঠানো হয়েছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ছেলেমেয়ে ও আত্মীয়রাও আবেদন করেছিলেন। তিনি বলেন, যাঁদের চাকরি হয়নি তাঁরাই অনিয়মের অভিযোগ তুলছেন।