প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের (মাউশি) নিয়োগ বিষয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতিকে জড়িয়ে কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছেন সমিতির নেতারা।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সমিতির নেতারা এই দাবি করেন। তাঁরা সাংবাদিকদের উদ্দেশে বলেন, কারও বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেটা লিখুন, না হয় গোপনে নেতাদের জানালে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে তথ্য-প্রমাণ ছাড়া ঢালাওভাবে লেখা হচ্ছে।