নীতিনির্ধারকদের প্রশিক্ষণ কর্মসূচি ডিফেন্স কলেজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ, সচিব, বিচারক, পদস্থ সামরিক কর্মকর্তা, আইনবিদ, পুলিশ, গণমাধ্যম ব্যক্তিত্ব, চিকিৎসক ও প্রকৌশলীদের নিয়ে শুরু হয়েছে প্রশিক্ষণ কর্মসূচি। মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে গতকাল রোববার থেকে দুই সপ্তাহের এ কর্মসূচি শুরু হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট সব পর্যায়ের নীতিনির্ধারকদের সমন্বিত ধারণা দিতে ‘ক্যাপস্টোন কোর্স-২০১২’ নামের এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে সাংসদ, সামরিক কর্মকর্তা, সচিব, বিচারক, আইনবিদ, পুলিশ, গণমাধ্যম ব্যক্তিত্ব, চিকিৎসক ও প্রকৌশলী নিয়ে ২৭ জন অংশ নিচ্ছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় স্বার্থে সাংবিধানিক দায়িত্ব পালনে সহায়তা করা, জাতীয় নিরাপত্তা সম্পর্কে বিভিন্ন বিষয়ের ওপর ধারণা দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিরাপত্তার সমন্বয় সাধন ও দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে সহায়ক ভূমিকা রাখা এবং নীতিনির্ধারক-সুশীল সমাজের মধ্যে সমন্বিত বোঝাপড়া ও সমাধান তৈরি করাই এর উদ্দেশ্য। এতে অন্যান্যের মধ্যে নৌ ও বিমানবাহিনীর প্রধান, সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।