নীল দলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচনে সব প্যানেলে জয়লাভ করেছে নীল দল। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. সেলিম ও কাজী সাইফুদ্দিন। গতকাল বুধবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ করা শুরু হয়। রাত নয়টায় ফলাফল প্রকাশ করা হয়। বিজয়ীরা হলেন—অরুণ কুমার, আনোয়ারা বেগম, মোহা. ফিরোজ, জাকির হোসেন, কামালউদ্দীন আহমেদ, সাইফুল ইসলাম, পরিমল বালা, জুনায়েদ আহমেদ, নাসির উদ্দিন, নুর মোহাম্মদ, কামাল হোসেন, মনিরুজ্জামান খান ও জাফর ইকবাল।