নীলক্ষেতে ছয়টি বাস ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নীলক্ষেত এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ছয়টি বাস ভাঙচুর করেছে ছাত্ররা। ভাড়া নিয়ে বিবাদের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও বাসের কর্মীরা।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল সকাল ১১টার দিকে নীলক্ষেত সিগন্যালে মিরপুর থেকে আজিমপুর রুটে চলাচলকারী বিকল্প সিটি সার্ভিসের ছয়টি বাস ভাঙচুর করে ১০-১৫ জন ছাত্র। ছাত্ররা হঠাৎ করে এসেই বাসগুলো ভাঙতে শুরু করে। তবে তারা অন্য কোনো কোম্পানির বাস ভাঙেনি। ভাঙচুর শেষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে চলে যায়।লালবাগ থানার ওসি আইয়ুবুর রহমান জানান, নীলক্ষেত সিগন্যালে কয়েকটি বাস ভাঙচুর করেছে ছাত্ররা। ভাড়া নিয়ে এ ঘটনা ঘটতে পারে।