নুরুল ইসলাম হত্যার বিচারের দাবিতে কর্মসূচি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণতন্ত্রী পার্টির প্রয়াত সভাপতি মো. নুরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহরের হত্যাকাণ্ডের আলামত সংরক্ষণ, দ্রুত তদন্ত ও বিচারের দাবি করেছে গণতন্ত্রী পার্টি। এ দাবিতে দলটি ৩০ জুলাই জেলা, উপজেলা পর্যায়ে সভা-সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।গতকাল রোববার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দলের সভাপতি মোহাম্মদ আফজাল ও সাধারণ সম্পাদক নুরুর রহমান এক বিবৃতিতে নুরুল ইসলাম হত্যার রহস্য উদ্ঘাটনে দ্রুত তদন্ত করা, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেন। বিবৃতিতে ঋণখেলাপির তালিকায় মিথ্যা নাম প্রদানকারী এবং হত্যাকাণ্ডে ব্যবহূত কেমিক্যালের উ ৎ স খুঁজে বের করারও দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।