নুরুল ইসলাম হত্যারহস্য উন্মোচনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) আয়োজিত স্মরণসভায় বক্তারা শ্রমিকনেতা মো. নুরুল ইসলামের হত্যারহস্য উন্মোচন ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। তাঁরা এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য খুঁজে বের করতে না পারায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেন।গতকাল বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে মো. নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই স্মরণসভার আয়োজন করে টিইউসি।সভায় বক্তারা বাংলাদেশের স্বাধিকার আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সব গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে নুরুল ইসলামের ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা বলেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) প্রতিষ্ঠা এবং স্কপের নেতৃত্বে দেশের শ্রমিক আন্দোলনে তিনি বরাবরই সামনের সারিতে ছিলেন। এক রহস্যময় অগ্নিকাণ্ডে তিন বছর আগে একমাত্র পুত্র ইসলাম তমোহরসহ নিজ বাসভবনে নুরুল ইসলাম নির্মমভাবে নিহত হলেও অদ্যাবধি এই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করতে না পারায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।টিইউসি সভাপতি সহিদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য দেন নুরুল ইসলামের সহধর্মিণী ও সাংসদ রুবী রহমান, আবদুল কাদের হাওলাদার, জাফরুল হাসান, শফিউদ্দিন আহমেদ, ওয়াজেদুল ইসলাম, সালেহউদ্দিন প্রমুখ।