নূরুল ইসলাম স্মরণে নাগরিক সভা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণতন্ত্রী পার্টির সভাপতি নূরুল ইসলাম স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করেছে নাগরিক কমিটি। নূরুল ইসলামের রহস্যজনক মৃত্যুর বিচারের দাবিতে এই সভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। শোকসভায় নূরুল ইসলামের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মামলার তদন্ত নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরা হবে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের সাংসদ ফজলে নূর তাপসসহ বিভিন্ন সংগঠনের নেতারা সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ২০০৮ সালের ৩ ডিসেম্বর রাতে নিজ বাসায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় নূরুল ইসলাম ও তাঁর ছেলে ইসলাম তমোহর মারা যান।