নেপথ্যে অবৈধ অর্থের ভাগাভাগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থের ভাগাভাগি নিয়েই আশকোনার হোটেলে দুজনের খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর পুলিশ ওই হোটেল থেকে দুজনের লাশ উদ্ধার করে। এদের একজন পুলিশ কনস্টেবল আবদুর রহমান ও অন্যজন তেলের পাম্পের কর্মচারী শহীদুল হক।কর্মকর্তারা জানিয়েছেন,গত ২৭ ডিসেম্বর তাঁদের সঙ্গে দুজন নারীও হোটেলে এসেছিলেন। পরে রাতেই তাঁরা বেরিয়ে যান।মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ খান থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, তেলের পাম্পের কর্মচারী শহীদুল যে কনস্টেবল রহমানকে খুন করে নিজে আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে পুলিশ নিশ্চিত হয়েছে। তাঁরা যে (৬০৮) কক্ষে ছিলেন, তার দরজা ভেঙেই তাঁদের লাশ বের করা হয়েছে। শহীদুলের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।উপপরিদর্শক বলেন, শহীদুলের ব্যাংক অ্যাকাউন্টে গত বছর প্রায় দেড় লাখ টাকা লেনদেন হয়েছে। অথচ শহীদুল বেতন পেতেন মাত্র সাড়ে তিন হাজার টাকা। কর্মকর্তারা জানান, শহীদুল ও আবদুর রহমান দুজনই কোনো অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েছিলেন। তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন থেকে বিষয়টি স্পষ্ট।