নৈতিক মূল্যবোধের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সুন্দর সমাজ ও রাষ্ট্র গড়তে শিশুকাল থেকেই নৈতিক মূল্যবোধ শেখাতে হবে। নৈতিক মূল্যবোধের বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত। গতকাল মঙ্গলবার বিশ্ব শিশু দিবস ২০১১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধনের সময় আইনমন্ত্রী এসব কথা বলেন।বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ রাজধানীর নিজস্ব চত্বরে পাঁচ দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করেছে।আইনমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুদের প্রতিবন্ধিতার জন্য তারা দায়ী নয়। শারীরিকভাবে সুস্থ করে উপযুক্ত শিক্ষা দিয়ে প্রতিবন্ধী শিশুদের রাষ্ট্রে দক্ষ ও কর্মক্ষম সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।