নৌবাহিনীর বার্ষিক মহড়া সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাজ থেকে সফল ক্ষেপণাস্ত্র (মিসাইল) উেক্ষপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত বাত্সরিক সমুদ্র মহড়া ‘এক্সারসাইজ সি থান্ডার ২০১০’ গতকাল সোমবার বঙ্গোপসাগরে শেষ হয়েছে।প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক প্রধান অতিথি হিসেবে নৌবাহিনীর অত্যাধুনিক জাহাজ বানৌজা বঙ্গবন্ধু থেকে সমাপনী দিবসের মহড়া প্রত্যক্ষ করেন। খবর আইএসপিআরের।প্রায় পক্ষকালব্যাপী আয়োজিত এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, ওপিভি, মাইনসুইপার, পেট্রোলবোট, গানবোট, মিস ইলবোট, টর্পেডোবোটসহ অধিকাংশ জাহাজ এবং বাংলাদেশ বিমানবাহিনীর কিছু জঙ্গি বিমান এতে অংশ নেয়। সেনাবাহিনীর বেশ কিছুসংখ্যক ইউনিট চট্টগ্রাম ও খুলনা উপকূলীয় এলাকায় নৌ-মহড়ায় অংশ নেয়। এ ছাড়া মহড়ায় সাতটি মন্ত্রণালয়ের অধীন প্রায় ১৪টি মেরিটাইম সংস্থা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশ নেয়।