নৌ-পারাপার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের অভিজাত এলাকা বনানীর পাশের লেকে নৌকা চলাচল বন্ধ করে দিয়েছে বনানী থানার পুলিশ। এতে কড়াইল বস্তি ও লেকের অপর পারে থাকা মানুষের যাতায়াত অনিশ্চিত হয়ে পড়েছে।

গুলশান ও বনানীর ঠিক উল্টো দিকে লেকের অন্য পারে কড়াইল বস্তি। এ বস্তির লোকজন মহাখালী ও গুলশানে নৌকা দিয়েই যাতায়াত করেন। তবে বস্তির অন্য দিক দিয়েও যাতায়াতের পথ রয়েছে। তবে সেটি ঘোরা পথ। সহজে গুলশান ও বনানী আসতে লোকজন নৌকার পথটি ব্যবহার করেন।