নৌ-শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদনদীগুলো দখল ও দূষণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নৌ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বুড়িগঙ্গায় শ্যামপুর লঞ্চঘাট থেকে বিআইডব্লিউটিএর উদ্যোগে এই নৌ-শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাট এলাকায় উদ্বোধন করেন নদীরক্ষা টাস্কফোর্সের প্রচারণা কমিটির আহ্বায়ক ও প্রধান অতিথি সাংসদ সানজিদা খানম। এরপর নৌ-শোভাযাত্রাটি নারায়ণগঞ্জের পাগলা, কেরানীগঞ্জের চরকালিগঞ্জের তেলঘাট, রাজধানীর সোয়ারীঘাট হয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে শেষ হয়। বিআইডব্লিউটিএর একটি জাহাজে করে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। ঘাটে ঘাটে থেকে নদনদীর দখল দূষণ প্রতিরোধ করতে জনগণকে আহ্বান জানিয়ে বক্তৃতা করা হয়। বাউলশিল্পীরা নদী নিয়ে গান গেয়ে শোনান।