ন্যায্যমূল্যে চাল বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দরিদ্রদের জন্য ন্যায্যমূল্যে চাল বিক্রি গতকাল সোমবার সকাল থেকে শুরু হয়েছে। প্রতি কেজি চাল ২৪ টাকা দরে বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর বেশ কয়েকটি স্থানে চাল সংগ্রহ করতে ভিড় দেখা গেছে। জানা যায়, একজন কার্ডধারী নির্ধারিত দামে মাসে দুইবারে ২০ কেজি করে চাল কিনতে পারবেন। ঢাকা মহানগরে পাঁচ লাখ ৮০ হাজারসহ সারা দেশে ১১ লাখ ১৮ হাজার কার্ডধারী রয়েছেন। এ ছাড়া চাল বিক্রিতে রাজধানীতে ৩২০ ও সারা দেশে ৮১৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।সর্বশেষ গত ১৯ আগস্ট রাজধানীসহ সারা দেশে ফেয়ার প্রাইস কার্ডের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়। পরে খাদ্য অধিদপ্তরের খাদ্য মজুদ কমে যাওয়ায় বন্ধ হয়ে যায় এ কার্যক্রম। সরকারের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আমন ধান ওঠার আগ পর্যন্ত অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই কার্যক্রমগুলো চলবে।বর্তমানে ফেয়ার প্রাইস কার্ড এবং ওএমএস দুটি কর্মসূচিই একসঙ্গে চালানো হবে। যতদিন প্রয়োজন পড়বে ততদিনই এই দুটি কার্যক্রম চলবে।