ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স-১ উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্স ১-এর উদ্বোধন গতকাল রোববার রাজধানীর মিরপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন। খবর আইএসপিআরের। কোর্সে দুই বিচারক, সাত সাংসদ, তিনজন মেজর জেনারেল সমপদমর্যাদাসম্পন্ন কর্মকর্তা, দুজন সম্পাদক এবং দুজন ব্যবসায়ীসহ ১৬ জন অংশ নিয়েছেন। জাতীয় নিরাপত্তা এবং উন্নয়ন বিষয়ে সম্যক ধারণা দেওয়াই এ কোর্সের উদ্দেশ্য।অর্থমন্ত্রীকে ন্যাশনাল ডিফেন্স কলেজে স্বাগত জানান, কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল এ কে এম মুজাহিদ উদ্দিন।