নয় টন জাটকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাব-১০-এর সদস্যরা গতকাল শনিবার রাজধানীর সোয়ারীঘাট এলাকা থেকে নিষিদ্ধঘোষিত জাটকা ইলিশ উদ্ধার করেছেন। উদ্ধার করা বিপুল জাটকা পরে নিলামে বিক্রি করা হয়।র্যাব জানায়, মত্স্য কর্মকর্তা মো. নাজির আহম্মদের উপস্থিতিতে র্যাব সোয়ারীঘাটে অভিযান চালায়। এ সময় প্রায় নয় টন ওজনের নিষিদ্ধঘোষিত জাটকা ইলিশ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জাটকা ইলিশ স্থানীয় জনগণের মধ্যে বিক্রি করে দেওয়া হয়। বিক্রি বাবদ পাওয়া আট লাখ ৯০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।এদিকে র্যাব সদস্যদের সোয়ারীঘাটে অভিযান চালানোর কথা অল্প সময়ের মধ্যে রাজধানীর অন্যান্য বাজারে ছড়িয়ে পড়ে। এর ফলে অন্য বাজারে জাটকা বিক্রি বন্ধ হয়ে যায়। জাটকা ধরার এই অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব কর্মকর্তারা জানান।