নয় দফা বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও শ্রম আইন ২০০৬ সংশোধনসহ সরকারের কাছে পেশ করা নয় দফা বাস্তবায়িত না হলে বৃহত্তর আন্দোলনে যাবে এমন ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশে স্কপের নেতারা এ ঘোষণা দেন। সমাবেশে স্কপ নেতারা বলেন, বন্ধ কলকারখানা চালু, ট্রেড ইউনিয়ন করার অধিকারসহ নয় দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না করলে শ্রমিক-কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ে আন্দোলনে যেতে বাধ্য হবে।সমাবেশে ঘোষণাপত্র পড়ে শোনান জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান। এতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের শ্রমিকদের মজুরিকাঠামো ঘোষণা ও বাস্তবায়নের জন্য মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে, তা অর্থ মন্ত্রণালয়ের বিশেষ মহল নস্যাৎ করার পাঁয়তারা করছে। সরকারকে দাঁড় করানো হচ্ছে শ্রমিকদের মুখোমুখি।সমাবেশে নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবদুল মতিন মাস্টার, সহিদুল্লাহ চৌধুরী, রায় রমেশ চন্দ্র, ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন, দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি।