নয় প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল সোমবার ঢাকা ও খুলনায় অভিযান চালিয়ে নয়টি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লংঘনের কারণে ঢাকার ধামরাই বিসিক শিল্পনগরের ধুলিভিটা এলাকায় অভিযান চালিয়ে বন্ধু ফুড প্রোডাক্টস, হাবীবা বেকারি, ডিলাইট ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ ও গুড ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করে। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ আলম। অভিযানে মৎস্য অধিদপ্তর, র্যা ব, পুলিশ ও উপজেলা প্রশাসন সহায়তা করে। বিজ্ঞপ্তি।