নয়টি স্থানে বড় পর্দায় খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়টি স্থানে আজ মঙ্গলবার আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার প্রীতি ফুটবল খেলা বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।গতকাল সোমবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়, ধানমন্ডির রবীন্দ্রসরোবর, ধানমন্ডি মাঠ, যাত্রাবাড়ী চৌরাস্তা, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক, শেরেবাংলা নগরের টিঅ্যান্ডটি মাঠ, মিরপুর ১ নম্বরের ঈদগাহ মাঠ, উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠ ও গুলশানের ইয়ুথ ক্লাবে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।