নয়াপল্টনে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবার পোশাক কারখানার এক শ্রমিককে মারধরের অভিযোগে তাঁরা পোশাক কারখানার শ্রমিকেরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে নয়াপল্টনের ইটন নামে একটি পোশাক কারখানায় এক শ্রমিককে মারধর করেন ওই কারখানার এক কর্মকর্তা। এরপর ওই কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে এসে পথ আটকে দিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা পাশের ইয়ক নামের একটি পোশাক কারখানা থেকে শ্রমিকদের নামিয়ে আনেন। এ সময় দুই কারখানার শ্রমিকেরা যৌথভাবে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ১০টির মতো গাড়ি ভাঙচুর করেন। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বলেন, পোশাক শ্রমিকেরা রাস্তায় নামলে তাঁদের ধাওয়া দেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কিছু গাড়ি ভাঙচুর করে পালিয়ে যান।