পঙ্গু হাসপাতালের বহির্বিভাগ আজ খোলা থাকছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) বহির্বিভাগ আজ রোববার খোলা থাকছে। জাতীয় শোক দিবসের ছুটি সত্ত্বেও চিকিৎসকেরা আজ বহির্বিভাগে রোগী দেখবেন। হাসপাতালের পরিচালক খন্দকার আবদুল আউয়াল রিজভী এ তথ্য জানান। এ ছাড়া দিবসটি উদ্যাপনে পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবে। এর বাইরে ভোর সাড়ে পাঁচটায় হাসপাতালে জাতীয় পতাকা অর্ধনমিত করা ও কালো ব্যাজ ধারণ, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে হাসপাতালটি।বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল গনি মোল্লা জানান, জরুরি বিভাগ ২৪ ঘণ্টাই খোলা থাকে। তবে প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে সাড়ে ৩০০ থেকে ৪০০ রোগী আসে। তাদের যেন কোনো অসুবিধা না হয় সে জন্যই বহির্বিভাগ খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।