পঞ্চম এনডিএফ বিতর্ক উৎসব শেষ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের আয়োজনে দুই দিনব্যাপী ট্রাস্ট ব্যাংক পঞ্চম এনডিএফবিডি জাতীয় বিতর্ক উৎসব গতকাল রোববার শেষ হয়েছে। এতে ৩৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১০টি বিতর্ক সংগঠনের মোট এক হাজার ৫০০ তরুণ বিতার্কিক অংশ নেয়।গতকাল বিতর্ক উৎসবের সমাপনী অধিবেশনে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি মোজাফ্ফর আহমদ। তিনি বলেন, তরুণ বিতার্কিকদের জীবনের সব পর্যায়ে যুক্তির চর্চা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। আরও বক্তব্য দেন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত, ট্রাস্ট ব্যাংকের সহব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, এনডিএফবিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব প্রমুখ।গতকাল শেষ দিনে সংসদীয় বিতর্ক ও মিডিয়া বিতর্ক অনুষ্ঠিত হয়। গত শনিবার এ বিতর্ক উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীকে এনডিএফবিডি আজীবন সম্মাননা ’১০ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।