পণ্য পরিবহন সংস্থার ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যবাহী গাড়ি প্রবেশের ক্ষেত্রে রাত নয়টা থেকে সকাল আটটা পর্যন্ত নতুন নিয়ম চালু করায় ঢাকা মহানগর পণ্য পরিবহন এজেন্সি মালিক ঐক্য পরিষদ তাদের ঘোষিত ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। গতকাল সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পণ্য পরিবহন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ কমিশনারের ফলপ্রসূ আলোচনার পর ঐক্য পরিষদ ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গতকাল পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় এক সমাবেশের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। সরকার রাজধানীতে রাত ১২টা থেকে ভোর ছয়টা পর্যন্ত পণ্যবাহী পরিবহন প্রবেশের নতুন নিয়ম ঘোষণা করে। এর বিরোধিতা করে ঐক্য পরিষদ ৩১ জুলাই থেকে লাগাতার কর্মসূচি দেয়।